মোহাম্মদ নাসিমকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট : এবার রাবি শিক্ষক গ্রেফতার
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১১:২৪
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন রাবি’র শিক্ষক কাজী জাহিদুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার দিবাগত রাত ২টার দিকে কাজী জাহিদকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা সূ্ত্রে জানা যায়, এর আগে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর থেকে কাজী জাহিদু তার ফেসবুকে মোহম্মাদ নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্যখাত নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। ওই পোস্টগুলো নিয়ে সমালোচনা হয়। তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা। এর ধারাবাহিকতায় এই আইনজীবি মামলা করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে একই ধরনের অভিযোগে গ্রেফতারের পর কাজী জাহিদ গ্রেপ্তার হলেন।
জানা যায়, কাজী জাহিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন।।

