করোনায় আক্রান্ত হলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতা রানা দাশগুপ্ত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১২:৪১
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী রীতা দাশগুপ্ত করোনা আক্রান্ত হয়েছেন।
দেশের বিশিষ্ট এই আইনজীবি বুধবার (১৭ জুন) রাতে কোভিড টেস্টের ফল হাতে পেয়েছেন। তার ও স্ত্রী দুজনেরই কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে তারা দুজনে চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।
রানা দাশগুপ্তের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

