করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪৩

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪৩

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্তদের মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৮৮ জন মৃত্যুবরণ করলেন।

মোট ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বশেষ সংখ্যা পাওয়া গেছে বলে শুক্রবার (১৯ জুন) জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ভারতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ৮১ হাজার ৪৮৫ জন। আর মারা গেছেন ১২ হাজার ৬০৫ জন। পাকিস্তানের শনাক্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৬২ জন। আর মারা গেছেন চার হাজার ৯৪৪ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নুমনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩২৭টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫টি নমুনা। এ নিয়ে মোট পরীক্ষা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি।

গত ২৪ ঘণ্টার করোনায় যাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৩ জন। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরে মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading