দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪০, সুস্থ ১০৪৮

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪০, সুস্থ ১০৪৮

উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৪:৪০

দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। একই সময় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৭ জন এবং করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৫ জনের।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১০৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৪৩ হাজার ৯৯৫ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৯টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩১টি। বিস্তারিত ভিডিও-তে-

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading