‘এলিয়েন’ ও ‘লর্ড অব দ্য রিং’ ছবির তারকা অভিনেতা ইয়ান হোলম মারা গেছেন

‘এলিয়েন’ ও ‘লর্ড অব দ্য রিং’ ছবির তারকা অভিনেতা ইয়ান হোলম মারা গেছেন
'লর্ড অব রিংস' ও 'এলিয়েন' চলচ্চিত্র খ্যাত বৃটিশ অভিনেতা ইয়ান হোলম

উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ০৬:৩০

হলিউডের ব্লকবাস্টার “লর্ড অব রিংস” ও “এলিয়েন” সিনেমার প্রখ্যাত বৃটিশ অভিনেতা ইয়ান হোলম ৮৮ বছর বয়সে শুক্রবার (১৯ জুন) মারা গেছেন। তার এজেন্সি এক বিবৃতিতে এ কথা জানায়।

ইয়ান চ্যারিওটস অব ফায়ার ছবিতে এ্যাথলেট কোচ স্যাম মুসসাবিনের জন্য ১৯৮১ সালে অস্কার পুরস্কারের জন্য মনোনিত হন। তিনি বৃটিশ একাডেমী অব ফ্লিম এন্ড টেলিভিশন আর্টস (বিএএফটিএ) এওয়ার্ড এবং কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেন।

‘এলিয়েন’ মুভিতে অ্যাশ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘দ্য ম্যাডনেস অব কিং জর্জ’ এবং ‘দ্য এভিয়েটর’ ছবিতে অভিনয় করেন।

তিনি পার্কিংনসন রোগে ভুগছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading