বিশেষ ফ্লাইটে সৌদি থেকে দেশে ফিরলেন ৩৮৮

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে দেশে ফিরলেন ৩৮৮

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০। ১০:২৯

করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশিকে সেখান থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ এয়ারলাইন্স (বিমানের)একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য সেখানকার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ নেয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত মিললে দূতাবাসের তত্ত্বাবধানে রিয়াদ ও জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

এই বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের বিমানের ভাড়া ধরা হয় ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল। অন্যদিকে জেদ্দা থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ৩০৩০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৪০৩০ সৌদি রিয়াল।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading