ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণ

ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণ

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৪:১৩

রাজিন্দার গোয়েল। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ কখনও না পেলেও ইন্ডিয়ান ক্রিকেটে তিনি কিংবদন্তি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচ খেলে ৭৫০ উইকেট নিয়েছেন তিনি। ৫ উইকেট নিয়েছেন ৫৯ বার, ম্যাচে ১০ উইকেট ১৮ বার।

রঞ্জি ট্রফির ইতিহাসের সফলতম এই বোলার মাঠের লড়াই শেষে দীর্ঘদিন ধরে লড়ছিলেন নানা রোগের সঙ্গে। রঞ্জি ট্রফিতে নিয়েছেন ৬৩৭ উইকেট, ঐতিহ্যবাহী এই আসরের ইতিহাসের সর্বোচ্চ। প্রথম শ্রেণির ক্রিকেট খেলে গেছেন ৪৩ বছর বয়স পর্যন্ত।

অবশেষে সবকিছুর সমাপ্তি। ৭৭ বছর বয়সে রবিবার (২১ জুন) মারা গেলেন সাবেক এই বাঁহাতি স্পিনার। খবর ইএসপিএন ক্রিকইনফো’র।

২০১৭ সালে সিকে নাইডু আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছিলেন গোয়েল। তার ছেলে নিতিন গোয়েলও এক যুগ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন হরিয়ানার হয়ে। নিতিন ছিলেন ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর অসাধারণ সাফল্যের পরও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি মূলত, সেই সময় বিষেন সিং বেদি খেলছিলেন বলে। বেদি সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন, তার জায়গা নেওয়া ছিল কঠিন। তবে বেদি নিজেই বলছেন, গোয়েল ছিলেন দুর্ভাগা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading