সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৬:৫০
বুধবার (২৪ জুন) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের সামান্য উত্থানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে আগের দিন থেকে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে বলেও জানা যায়।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে।
সিএসইতে এদিন লেনদেনে অংশ নিয়েছে ১০৪টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে, কমেছে ১১টির আর ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে। ২৪ জুন দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৩টির।
এদিন ডিএসইতে ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৬ লাখ টাকার।

