র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা মুক্ত হলেন
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ২১:১৬
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনা (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছেন। বুধবার (২৪ জুন) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তিনি নিজেই সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
সারোয়ার আলম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি”।

এর আগে গত ৬ জুন রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হয়ে তার স্ত্রী চিকিতসা গ্রহণ করলেও সারোয়ার আলম বাসায় আইসোলেশনে ছিলেন।

