ডিএমপিতে ৭২ এডিসি’র রদ-বদল

ডিএমপিতে ৭২ এডিসি’র রদ-বদল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ২১:২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৭২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসপি পদমর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম— এই চার বিভাগকে বর্তমানে আটটি বিভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগ করা হয়েছে। এছাড়া, কাউন্টার টেরোরিজম ইউনিটে এসপি পদমর্যাদার নতুন তিনটি পদ সৃষ্টি করা হয়েছে। কাউন্টার টেরোরিজমে সুপ্রিম ও স্পেশাল কোর্ট বিভাগ, সচিবালয় নিরাপত্তা বিভাগ ও আইসিটি বিভাগ নামে নতুন বিভাগও করা হয়েছে। এছাড়া ডিএমপি সদর দফতরের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে ভাগ করে ‘স্টেট’ ও ‘ডেভেলপমেন্ট’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ জুন নতুন সৃষ্টি হওয়া পদগুলোসহ অন্যান্য পদে ২৮ জন উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই ‘সুপার নিউমারারি’ হিসেবে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও তারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-এডিসি) পদমর্যাদাতেই বহাল ছিলেন। তাদের পদায়নের পর ফাঁকা হওয়া পদগুলোতে এবং অন্যান্য পদে ৭২ জন এডিসিকে বদলি করা হয়েছে। বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading