মধ্যরাতে আগুনে পুড়ল কমলাপুরের মেথর পট্টি

মধ্যরাতে আগুনে পুড়ল কমলাপুরের মেথর পট্টি

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ০৯:০২

রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৬ জুন) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে সেখানে আগুন লাগে বলে জানা যায়। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম।

তিনি বলেন, “রাত ১টা ৫৫ মিনিটে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০টি টংঘর পুড়ে গেছে।”

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওই কর্মকর্তা।

এ নিয়ে শাজাহানপুর থানার ওসি শহীদুল হক গণমাধ্যমকে বলেন, সুইপার কলোনির ওই ঘরগুলো সুইপারা নিজেরাই তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেখানে শতাধিক সুইপার বসবাস করত। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তথ্য সহায়তায় – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading