দেশে করোনায় নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫ ও সুস্থ ২০৫৩
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন এবং মৃত্যু বরণ করেছে ৪৫ জন। একদিনে দেশে আক্রান্ত ও মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলো ১ লাখ ৪১ হাজার ৮০১ জন এবং মোট মৃত্যু ১ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।
সোমবার (২৯ জুন) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪১৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি।

