বাংলাদেশের আইসিটি খাত অনেক দেশ থেকে এগিয়ে: নরওয়ে

বাংলাদেশের আইসিটি খাত অনেক দেশ থেকে এগিয়ে: নরওয়ে

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৮:৫৪

বাংলাদেশের আইসিটি খাত পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে গেছে বলে মনে করে নরওয়ে। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেছেন, এদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশে নরওয়ে সবসময় পাশে থাকবে। বুধবার (০১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম বৈঠকে এ কথা বলেন তিনি।

এসময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে কোভিড-১৯ মহামারী মোকাবিলায় তথ্য প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম, সরকারের পরিকল্পনা, বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম এবং ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও কোভিড-১৯ পরবর্তী তথ্য প্রযুক্তির মাধ্যমে ন্যাশনাল রোডম্যাপ তৈরির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে চললে প্রযুক্তি ব্যবহার করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, ইন্টারনেট কানেক্টিভিটি ও ঘরে বসেই বিনোদন এ সকল বিষয় কিভাবে চলমান রাখা যায় সে বিষয়ে আমরা কার্যক্রম শুরু করি। তিনি আরো জানান, প্রাদুর্ভাবের শুরুতেই নাগরিকদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় পরামর্শ, করোনা সম্পর্কিত সকল সেবার হালনাগাদ তথ্যের জন্য করোনা পোর্টাল (www.corona.gov.bd) চালু করি। আমরা করোনা বিষয়ক তথ্য সেবা, টেলিমেডিসিন সেবা, সুবিধাবঞ্চিতদের জন্য জরুরি খাদ্য সহায়তা, সেলফ করোনা টেস্টিংসহ অনেকগুলো নতুন সেবা যুক্ত করি হেল্পলাইন ৩৩৩ নম্বরে।

প্রতিমন্ত্রী বলেন, করোনা বিডি অ্যাপ এবং কন্টাক্ট ট্র্যাসিং অ্যাপ, ‘ভলান্টিয়ার ডক্টরস পুল, বিডি’ অ্যাপ সেল্ফ টেস্টিং টুল, প্রবাস বন্ধু কলসেন্টার, ডিজিটাল ক্লাসরুম, ফুড ফর নেশন ও এডুকেশন ফর নেশনসহ প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম চালু করি। তিনি দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বিগত ১১ বছরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন অবকাঠামো দিয়ে তৈরি করার কারণে এসকল কার্যক্রম সম্ভব হয়েছে বলেও রাষ্ট্রদূতকে জানান পলক। এসময় তিনি বন্ধুপ্রতিম নরওয়েকে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

জবাবে নরওয়ে রাষ্ট্রদূত- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশ ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading