শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০% কমানোর দাবি

শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০% কমানোর দাবি

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৯:৫০

কারোনাভাইরাস মহামারি সংকটের সময় শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ ভাগ কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার (০১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা এ দাবি তুলে ধরেন।

কর্মসূচির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নবীন আহমেদ, রাজশাহী মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমু, ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায় প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading