লতিফুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

লতিফুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ২২:১০

ট্রান্সকম গ্রুপ, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার (০১ জুলাই) তার মৃত্যুর পর পৃথক শোকবার্তায় তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

লতিফুর রহমান বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বাদ এশা গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading