সিসিবিএলের প্রথম চেয়ারম্যান সালাম সিকদার

সিসিবিএলের প্রথম চেয়ারম্যান সালাম সিকদার

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১৫:৫৮

বাংলাদেশের পুঁজিবাজারের লেনদেন নিরাপদ করতে সৃষ্ট সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদার।

বৃহস্পতিবার (০২ জুলাই) সিসিবিএল এর পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৭৯ সালে পিরোজপুর কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা সালাম সিকদার পরে আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে তিনি সহকারী জাজ হিসেবে যোগ দেন সিভিল সার্ভিস (জুডিশিয়াল) ক্যাডারে।

বরিশালের জেলা ও দায়রা জজ থাকা অবস্থায় ২০১১ সালে অবসরে যাওয়া সালাম সিকদার ওই বছরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য হন। দুই মেয়াদে সাত বছর তিনি কমিশনারের দায়িত্ব পালন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে ভারতের বিহারে প্রশিক্ষণ নিয়ে ৯ নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধেও অংশ নেন মুক্তিযোদ্ধা সালাম সিকদার।

বাংলাদেশের পুঁজিবাজারকে আধুনিক করতে ২০১৭ সালে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট রুলস করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর আওতায় ২০১৯ সালের জানুয়ারিতে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর সৃষ্টি করা হয়। পুঁজিবাজারে হওয়া লেনদেন নিষ্পত্তির জন্য এ প্রতিষ্ঠান একটি সমন্বিত ক্লিয়ারিং হাউজ হিসেবে কাজ করবে। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading