করোনায় বগুড়া জেলা কৃষি কর্মকর্তার মৃত্যু

করোনায় বগুড়া জেলা কৃষি কর্মকর্তার মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৮:৪৫

করোনায় আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) আবুল কাশেম আযাদের (৫৮) মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ ও অন্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিচালক আযাদ সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলার বাসিন্দা। তিনি গত বছরের ১৪ নভেম্বর উপ-পরিচালক হিসেবে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন। তার পরিবার ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকায় বসবাস করেন।

জানা গেছে, সম্প্রতি তিনি ময়মনসিংহে পরিবারের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর বগুড়ায় কর্মরত অবস্থায় গত ১৫ থেকে ১৬ দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তার সরকারি গাড়ির চালক আবদুল আহাদও করোনায় আক্রান্ত। চালক বগুড়ার গাবতলীর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ জুন তাকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের বাড়িতে পাঠানো হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading