টেস্ট না করেই করোনার রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

টেস্ট না করেই করোনার রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ০৮:২৫

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট বেসরকারি রিজেন্ট হাসপাতালও এতদিন করোনাভাইরাস টেস্ট-এর ভুয়া রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

সোমবার (০৬ জুলাই) র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ঢাকার উত্তরার এই হাসপাতালটিতে অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম বলেছেন, রিজেন্ট হাসপাতাল যে পরিমাণ টেস্ট করিয়েছে, তার প্রায় ৩ গুণ বেশি নমুনা সংগ্রহ করলেও টেস্ট না করেই ইচ্ছামতো রিপোর্ট দিয়েছে।

তবে রিজেন্ট হাসপাতালের অন্যতম কর্ণধার মো. সাহেদ এই অভিযোগ অস্বীকার করেছেন।

চার মাস আগে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নমুনা সংগ্রহে নামা জেকেজি হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের ভুয়া কোভিড-১৯ সনদ দেওয়ার ঘটনা সম্প্রতি পুলিশ ফাঁস করার পর রিজেন্টে অভিযানে গেল র‌্যাব। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading