১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ হাজার ১৩৪ জন সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছিল, তার মধ্যে ১১৯ জনের জন্য ওই গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৭ জুলাই) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ। আইনজীবী আব্দুল কাইয়ূম পরে গণমাধ্যমকে জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা হাইকোর্টে রিট করেছেন। আদালত পৃথক রিটের শুনানি নিয়ে ১১৯ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছেন।

বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন মিলে আলাদা রিট করেন। গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading