কোরবানির পশু পরিবহন হবে ট্রেনে!

কোরবানির পশু পরিবহন হবে ট্রেনে!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৮:১৫

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় ট্রেনে কোরবানির পশু পরিবহন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবানির পশু পরিবহনের ‘পরিকল্পনা গ্রহণ করেছে’ বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। রেলমন্ত্রী মঙ্গলবার (৭ জুলাই) রেলভবনে সাংবাদিকদের একথা জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোনও দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে।

আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্টোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিধার্থে ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই আম ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় পৌঁছাতে পারছেন বলে দাবি রেলমন্ত্রীর।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading