করোনায় নতুন আক্রান্ত ৩৩৬০, মৃত্যু ৪১, সুস্থ ৩৭০৬
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৪:৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। এ নিয়ে দেশে মোট কভিড-১৯ রোগী শনাক্ত হলো- ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৩২টি।

