মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৫:২০
বৃহস্পতিবার (০৯ জুলাই) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসএইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বেড়েছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০১টির।
এদিন ডিএসইতে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৬ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৫ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ২৭টির। আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে।

