সকল স্তরে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সকল স্তরে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ২০:৪০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনাকালে দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রামে সবখানেই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রী শনিবার (১১ জুলাই) অনলাইন জুম মিটিং এর মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘গোটা বিশ্বে করোনার তান্ডব চলছে। এর কোন ভ্যাক্সিন ও ঔষধ এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হননি। কিন্তু তাই বলে করোনার বাইরেও মানুষের অন্যান্য রোগ-ব্যাধি তো থেমে থাকবে না।’ তিনি বলেন, ‘কাজেই মহামারী যতই বৃহৎ আকারে থাকুক, মানুষের স্বাস্থ্যসেবায় কোনরকম ঘাটতি রাখা যাবেনা। দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রামে সবখানেই এবং স্বাস্থ্যখাতের সকল স্তরে মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানের করোনা ক্রান্তিকালে দেশের প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালসমূহে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে ৫২ হাজার কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের প্রত্যেককে সাধুবাদ জানান ও মানুষের সেবায় প্রত্যেককে আরো নিবেদিত হয়ে কাজ করে যাবার আহ্বান জানান। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আইইএম শাখার পরিচালক ড. আশরাফুন্নেছা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading