করোনায় প্রাণ গেলো সিএমপির উপ-পুলিশ কমিশনারের

করোনায় প্রাণ গেলো সিএমপির উপ-পুলিশ কমিশনারের

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ০৯:৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

তিনি বলেন, নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২২তম বিসিএসে উত্তীর্ণ পুলিশ বিভাগের এই কর্মকর্তা চট্টগ্রামের আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading