২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১৩:৪৫
মঙ্গলবার (১৪ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার কোম্পানি ২টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৪ ও ১৫ জুলাই স্পট মার্কেটে হবে কোম্পানি ২টির শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।

