ঈদে সরকারি ছুটি ৩ দিন, কর্মস্থল ত্যাগ করা যাবে না

ঈদে সরকারি ছুটি ৩ দিন, কর্মস্থল ত্যাগ করা যাবে না

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:৫৭

আসন্ন কোরবানির ঈদের সময় ছুটি থাকবে তিনদিন। কোরবানি উপলক্ষে ঈদুল আজহার ছুটি বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। এ সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। সীমিত পরিসরে কাজের কারণে এখনও অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে। এর মধ্যে ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading