করোনা : ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩১৬৩, মৃত্যু ৩৩
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ১৪:৪০
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৪ জনের।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৪ জন। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ২১ শতাংশ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে বর্তমানে ৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি নমুনা।
নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি। এ ক্ষেত্রে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।
নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১০ জন। তাদের মধ্যে ২৯ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের ক্ষেত্রে পুরুষ ৭৮ দশমিক ৯২ শতাংশ (১ হাজার ৯১৩ জন) এবং নারী ২১ দশমিক ০৮ শতাংশ (৫১১ জন)।

