শ্রমিকদের বেতন-বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে!

শ্রমিকদের বেতন-বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৬:১০

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সকল সেক্টরের শ্রমিকদের পবিত্র ঈদুল আয্হার বোনাস এবং চলতি মাসের বেতন আগামী ২৫ জুলাই এর মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিক কর্মচারী-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর নেতৃবৃন্দের সাথে বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাসস এ খবর দেয়।

প্রতিমন্ত্রী মন্নুজান বলেন, করোনা সংকটের কারণে শ্রমজীবী মেহনতি মানুষ বেশি অসুবিধায় আছেন। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোন শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন তিনি।

পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় অবসায়নের বিষয়ে সরকারের নেয়া সিদ্ধান্ত পূণর্বিবেচনার দাবির প্রেক্ষিতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পাটশিল্পের উন্নয়নের জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী কখনো চান না কোনও শ্রমিক ক্ষতিগ্রস্ত হন। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন খান প্রমুখ অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading