আরও ৬৮ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ২০:১০
মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে আরও ৬৮ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করে পৃথক গেজেট প্রকাশ করেছে সরকার।
এর আগে গত ৭ জুন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা ১ হাজার ১৮১ জনের গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকার ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

