ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ২১:৩৭

ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয় হতে বাজার তদারকির অংশ হিসেবে অভিযান করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে এ অভিযান করা হয়। এসময় ড্যাপ সারের সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা কেজি এর পরিবর্তে ২৫ টাকা কেজি মূল্যে এবং বাংলা ড্যাপ ৩৪ টাকা কেজি মূল্যে বিক্রয় করার অপরাধে রশিদ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং জিয়ানগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল পরে এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি আরও জানান, করোনা মহামারি মোকাবিলায় জনসচেতনা বাড়াতে চায়ের দোকানে ভিড় কমাতে অভিযানের সময় বেঞ্চ সরিয়ে ফেলতে ও সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading