ডিএনসিসি-কে জাইকা’র সুরক্ষা সামগ্রী উপহার

ডিএনসিসি-কে জাইকা’র সুরক্ষা সামগ্রী উপহার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৫০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কাছে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বেশকিছু করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মঙ্গলবার (২৮ জুলাই) নগর ভবনে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো এসব সামগ্রী হস্তান্তর করেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ১৯০টি পিপিই গাউন, ১৯০ জোড়া গামবুট, ১৯০টি গগলস, ৭৯০ জোড়া গ্লাভস, ৪০টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪ হাজার ৭০০টি মাস্ক, ৩৯টি থার্মোমিটার, ৩৮টি লিকুইড সাবান ও ১৯০টি ব্যাগ।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জাপান ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। জাইকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। করোনাকালে জাইকা থেকে পাওয়া এসব সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সুরক্ষা প্রদান করবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading