ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৮:০০

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত সড়ক সাথে সাথে মেরামত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সড়ক বিভাগের সংশ্লিষ্ট সবাইকে বলবো, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ সড়ক সাথে সাথে মেরামত করবেন। মানুষ যাতে ভোগান্তিত না পড়ে।’

ওবায়দুল কাদের বুধবার (২৯ জুলাই) চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ স্বার্থেই সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করুন।

দুর্নীতি থেকে বেরিয়ে না এলে বিআরটিসি’কে টেকানো কঠিন হবে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দুর্নীতি থেকে বেরিয়ে না এলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। বিআরটিসি দেশের পতাকাবাহী গণপরিবহন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। দুর্নীতি থেকে বেরিয়ে না এলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে।

চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকল্পে ইতোমধ্যে জাইকার অর্থায়নের বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে মেট্রোরেল স্থাপনের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে আলোচনা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইআরডি’র মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading