দেশের দুই বিভাগে আজ বৃষ্টি হতে পারে

দেশের দুই বিভাগে আজ বৃষ্টি হতে পারে

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৩:৪০

দেশের দুই বিভাগে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানীতেও দুই এক পসলা বৃষ্টিপাত হতে পারে, তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading