সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘করোনার কারণে পৃথিবীতে ৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। উন্নয়নশীল দেশেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন। কিন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার করোনাভাইরাস সঠিকভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন।’ একইসঙ্গে তিনি বলেন, ‘অন্যদেশের তুলনায় আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তবে একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বন্যাদুর্গতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বন্যাদুর্গতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শতাধিক বানভাসিদের মাঝে নগদ ৩০০ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading