করোনা আপডেট : ২৪ ঘন্টায় মৃত ৫০

করোনা আপডেট : ২৪ ঘন্টায় মৃত ৫০

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০

গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৯১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জনে। এদিকে আরও ১৯৫৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৯ হাজার ২৫৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৩৪ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৪, নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৫৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৮৫ জন। মৃতের হার ১ দশমিক ৩৩ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading