লালমনিরহাটের সতী নদীতে গোসল করতে নেমে নবদম্পতির মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৪৮
স্ত্রীসহ মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নব দম্পতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) লালমনিরহাটে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন – রংপুর শহরের বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, আনোয়ারুল ইসলাম তার নব বিবাহিত স্ত্রীকে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের এলাকায় মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন। সকালে মামার বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তারা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে ওই নদী থেকে নব দম্পতির লাশ উদ্ধার করেন। সূত্র – ইউএনবি।

