মেজর সিনহা হত্যা: টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার

মেজর সিনহা হত্যা: টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৫০

কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) ওসি প্রদীপসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হত্যামামলা দায়েরের পর এই খবর জানা যায়। পুলিশ সদর দপ্তরের এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা‌ এ‌বিএম দোহাকে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।”

এরপর টেকনাফ থানার ওসির সরকারি নম্বরে ফোন দেওয়া হলে তা ধরেন পরিদর্শক দোহা। তার কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না জানালেও বলেন, মঙ্গলবার থেকে দায়িত্ব পালন করছেন তিনি। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading