নমুনা পরীক্ষা ১২৮৪৯: নতুন করোনা শনাক্ত ২৯০৭, মৃত্যু ৩৯, সুস্থ ২০৬৭ জন
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪১
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এর মধ্যে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৭ জনের শরীরে। এসময় আক্রান্তদের মধ্য থেকে আরও সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, এই পর্যন্ত দেশে করোনা শনাক্তে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। করোনা বা কভিড-১৯ পজিটিভ শনাক্তের মোট সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৮ জনেরর।

