দেশে ১০০০ খাল খননের পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে ১০০০ খাল খননের পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১২:১০

দেশে ৫০০ খাল খননের কাজ চলছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক জানিয়েছেন, বন্যার পানি যাতে দ্রুত সরে যায় সে জন্য আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ইতোমধ্যে ৬৪ জেলায় প্রথম পর্বে ৫০০ খাল খনন প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো প্রকল্প শেষে আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে। মোট এক হাজার খাল খনন কাজ শেষে হলে আগামী দুই বছর পরে বন্যা হলেও পানি দ্রুত সরে যেতে পারবে, এতে ক্ষয়ক্ষতিও কম হবে।’

তিনি আরও বলেন, বর্তমান বন্যা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে, পানি নেমে যাচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে কাজ করছে। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading