সার্বক্ষণিক প্রবাসীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

সার্বক্ষণিক প্রবাসীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসম গণমানুষের মুক্তি এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন।’ ‘বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশী জনগণের সার্বক্ষণিক সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

রবিবার (১৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত লেবার এ্যাটাচেদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসরণ করে জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কোনদিন বাংলাদেশের মানুষকে ভুলেননি। তিনি আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তাই বাংলাদেশের মানুষও তাকে কখনো ভুলেনি, কোনদিন ভুলবেও না।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা/কর্মচারীদের “শপথ ফলক” উম্মোচন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শপথ ফলক উন্মোচনকালে মন্ত্রী বলেন, শোক দিবস উপলক্ষে জাতির পিতার আদর্শ নিয়ে যা আলোচনা করি তা যদি বাস্তবে পালন করি তাহলেই জাতির পিতার আদর্শ বাস্তবায়িত হবে। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading