অবৈধভাবে পণ্য বিক্রির দায়ে ল্যাভেন্ডারকে ২ লাখ টাকা জরিমানা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৪০
প্রসাধনী ও শিশুখাদ্য’সহ ২১টি পণ্য অবৈধভাবে বিক্রির দায়ে গুলশানে ল্যাভেন্ডারকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। সোমবার (১৭ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অনুমোদনহীন ও অপরিশোধিত পানি বিক্রির দায়ে বাড্ডার একটি কারখানা সিলগালা করা হয়। সেইসাথে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আলিফা পিওর ড্রিংকিং ও হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটার নামে পানি সরবরাহ করে আসছিল। ছিলো না বিএসটিআই’র অনুমোদন; বিক্রি করছিল অপরিশোধিত পানি। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

