করোনায় সাবেক হুইপ আজিজুর রহমান-এর মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪০
করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক হুইপ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আজিজুর রহমানের ভাতিজা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান।
করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউতে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

