সুপ্রিমকোর্টের চলতি বছরের ৬ আগস্ট পরবর্তী সকল অবকাশকালীন ছুটি বাতিল
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৩০
সুপ্রিমকোর্টের চলতি বছরের ৬ আগষ্ট (২০২০) পরবর্তী সকল অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।
গত ৬ আগস্ট ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের বিচারপতিগণের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বুধবার (১৯ আগস্ট) এ কথা জানান। -বাসস

