করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৭
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন। এই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৮১ জন।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন কভিড রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.৭২ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬ %।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

