জাপানে স্বচ্ছ গ্লাস দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ

জাপানে স্বচ্ছ গ্লাস দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১২

স্বচ্ছ গ্লাসের পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে জাপানের টোকিও শহরে।

নান্দনিক ও একেবারেই নতুন ডিজাইনের এই টয়লেটগুলো শহরের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। বিষয়টি বেশ আলোচিতও হচ্ছে।

কিন্তু স্বচ্ছ গ্লাস দিয়ে টয়লেট? কেন?

জানা গেছে, পাবলিক টয়লেট পরিচ্ছন্ন রাখতে জনগণকে বাধ্য করতেই এটি একটি কৌশল। টয়লেটগুলো এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়। তবে কেউ ভেতরে প্রবেশ করলেই এর দেয়ালগুলো স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। সে বের হওয়ার পর বাইরে থেকেই মানুষ দেখতে পারবেন টয়লেটটি পরিষ্কার না নোংরা হয়ে আছে।

প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান আর্কিটেক্টসের ডিজাইন করা টয়লেট দুটিতে পার্কে আগত মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।

‘স্মার্ট গ্লাস’র দেয়াল দিয়ে তৈরি এই টয়লেটগুলোর আরেকটি দিক হচ্ছে, এগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত। দেয়ালগুলো স্বচ্ছ গ্লাসের তৈরি হয় যে কেউ এর ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভেতরে কেউ আছে কিনা তা আগেই জানতে পারে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading