মাগুরায় ভুয়া মেজর আটক

মাগুরায় ভুয়া মেজর আটক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১৯

মাগুরায় এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার লক্ষীকান্দর গ্রাম থেকে বুধবার (১৯ আগস্ট) তাকে আটক করা হয়। আটক নীলকান্ত ওরফে নীলে (২৮) সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বিভিন্ন সময় নীলকান্ত নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। লোকজন দীর্ঘদিন তাকে মেজর বলে জানতো। প্রতারণার বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading