স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ধর্ম সচিব নূরুল ইসলাম
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩১
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে রবিবার (২৩ আগস্ট) সকালে গণমাধ্যমকে জানান ধর্ম সচিব একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের।
তিনি বলেন, ‘স্যার (নূরুল ইসলাম) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন, তেমন কোনো জটিলতা নেই।’
‘নূরুল ইসলামের এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন’ বলেও জানান তিনি।

