সাতক্ষীরায় করোনার উপসর্গে হাসপাতালে নারীর মৃত্যু

সাতক্ষীরায় করোনার উপসর্গে হাসপাতালে নারীর মৃত্যু
সাতক্ষীরা জেলা মানচিত্র

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫০

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত নারীর নাম – সুকজান বেগম (৬৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রামনগন গ্রামের মৃত করিম সরদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মন্ডল।

তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৮ আগষ্ট সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সুকজান বেগম। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. মানস জানান, মৃত সুকজানের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পাওয়া যায়নি। কবে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading