খালেদার বিরুদ্ধে নাশকতার আরও ৪ মামলা স্থগিত

খালেদার বিরুদ্ধে নাশকতার আরও ৪ মামলা স্থগিত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:২০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার আরও ৪ মামলার কার্যক্রম স্থগিত রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালে দায়ের করা এসব মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। তবে রুল নিষ্পত্তির জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি সর্বোচ্চ আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদেন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ রবিবার (২৩ আগস্ট) এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল। পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার আরও চার মামলার কার্যক্রম গত ১৭ অগাস্ট স্থগিত রেখে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছিল আপিল বিভাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading