দেশে করোনায় নতুন আক্রান্ত ২২১১, মৃত্যু আরও ৪৭ জন

দেশে করোনায় নতুন আক্রান্ত ২২১১, মৃত্যু আরও ৪৭ জন
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৩০

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। এ পর্যন্ত দেশে কভিড-১৯ রোগী মোট শনাক্ত হলেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনার মধ্যে পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭৪১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি নমুনা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬.০৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৬৪.১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ জন, আর নারী ১৫ জন। হাসপাতালে মারা গেছেন ৪৪ জন আর বাড়িতে মারা গেছেন তিনজন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়, আর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading